ফ্রী নেটের এই যুগে আমরা ফ্রী ডাউনলোড বলতে বুঝি এই গান, ভিডিও ইত্যাদি ডাউনলোড করা। আর বড় ফাইল বলতে বুঝি মোবাইল মুভি বা ১০০-২০০ এম বি ফাইল। কিন্তু যদি বলি ফাইল সাইজ ৯০০ , তাহলে কি? সম্ভব? সম্ভব হলেও কতিপয় কিছু সাইট থেকে। খুব কম লোকই আছেন যারা এরকম বড় ফাইল ডাউনলোড করতে পেরেছেন বা নিয়মিত করেন। তবে এখন থেকে আপনিও পারবেন! সেটা যে সাইটেই হোক, যত বড়ই হোক! টরেন্ট ই হোক, আর কম্প্রেসড ই হোক!! আজ আপনাদের দেখাব কিভাবে যেকোনো সাইট থেকে যেকোনো ফাইল ডাউনলোড করবেন। তাও আবার রিজুম সহ। ইরর পসিবিলিটি ০-১%! আমার সময় কম। তাই বেশি বিস্তারিত বলতে পারছি না। তবে আপনাদের যাতে কোন ভাবেই কোন সমস্যা না হয়, সেই বাবস্থা করব ইন-শা-আল্লাহ...
ছবি দেখে ঘাবড়াবেন না। এরকম স্পীড আপনি পাবেন না।
তো কাজ শুরু করা যাক। পদ্ধতি টি আপনাদের পরিচিত আশা করি। পদ্ধতিটির নাম হল UC OfflineDownload.
ধাপ ১: এই ইউ সি ব্রাউজার টা ডাউনলোড করুন:
OR
zip file download korle .zip kete .jar korte hobe..
ধাপ ২: GP-INTERNET সেটিং দিয়ে অ্যাপ টি চালান। ওপেন হবার পর ইউ সি ব্রাউজার এর অ্যাপ উইন্ডো থেকে UDisk এ ঢুকুন। এবার আপনাকে লগিন করতে বলবে। আপনি ফেসবুক দিয়ে লগিন করতে পারেন। সেক্ষেত্রে শুধু ফেসবুকেরআইকন এ ক্লিক করুন। আপনার ফেসবুক ইউজার নেম, পাসওয়ার্ড দিন। কিছুক্ষন পর দেখবেন আপনি লগড ইন হয়ে গেছেন। ব্যাস, এখানে আপনার কাজ শেষ।
ধাপ ৩: খুব স্বাভাবিক ভাবে আপনি যে ফাইল টি ডাউনলোড করতে চান, সেটা বের করুন। ডাউনলোড করার সময় যে ৩ টা অপশন পাওয়া যায়, (Save, Open, Offline Download)সেখান থেকে Offline Download Select করুন। সেখানে আপনি দুটি অপশন পাবেন। Save In Temp File Station সিলেক্ট করুন। আপনাকে কিছুক্ষন অপেক্ষা করতে বলবে, করুন। কিছু না হলে স্ক্রীন এর লিঙ্ক এ ক্লিক করুন। দেখবেন আপনাকে ডাউনলোড ম্যানেজার এ নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি আপনার অফলাইন ডাউনলোড স্ট্যাটাস দেখতে পারবেন। লক্ষ্য করবেন যে আপনার ফাইল টি Downloading দেখাচ্ছে, সেই সাথে সম্ভাব্য সময়ও দেখাচ্ছে। ফাইল বড় হলে সাইট ভেদে সময় বেশি লাগতে পারে। আমার ক্ষেত্রে ৭০০ এমবি হতে কয়েক সেকেন্ড লেগেছে। তবে ফ্রী শেয়ারিং সাইট এ সময় বেশি লাগে। আপনি ইচ্ছাকরলে এ সময় যা খুশি করতে পারেন। আপনি যদি পরে ডাউনলোড করতে চান, তবে ইউ সি কেটে দিতেও পারেন। *** এক গিগাবাইটের চেয়ে বড় ফাইল করতে পারবেন না।
ধাপ ৪: যখন অফলাইন এ আপনার ফাইল টি ডাউনলোড হয়ে যাবে, তখন ইউ সি এর ডাউনলোড উইন্ডো তে দেখবেন আপনার ফাইল এর নিচে কমপ্লিটেড দেখাচ্ছে। তখন আপনি ফাইল টার উপর ক্লিক করুন। তারপর Local Disk এ ক্লিক করুন। ব্যাস, দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে।
আপনি অপারেটর এর ফুল স্পীড পাবেন। এখানে কোনপ্রক্সির কোন প্রভাব নেই। সুতরাং আপনি নিশ্চিন্ত! ৭ দিন পর্যন্ত রিজুম পাবেন। ইচ্ছা করলে Renew করে নিতে পারবেন। মোট কথাটাকা দিয়ে ডাউনলোড করলে যেরকম সার্ভিস পেতেন, এখানে কোন কোন ক্ষেত্রে তার থেকেও ভাল ছাড়া খারাপ পাবেন না। কিন্তু একটা সমস্যা আছে। কি জানেন? আমি এতক্ষণ ধরে যা বক বক করলাম, অনেকে তার কিছুই বুঝে নাই! আপনাদের জন্য আমার বিশেষ বাবস্থা ভিডিও টিউটোরিয়াল!
ভিডিও ডাউনলোড লিঙ্কঃ UC TUTORIAL
ভিডিও তে আমার স্পীড দেখে ঘাবড়াবেন না। আপনি এরকম স্পীড পাবেন না।
আরও অনেক কিছু বলার ছিল। বলতে পারলাম না। আগামিতে কিভাবে যেকোনো (১ গিগাবাইট এর চেয়েও বড়) ফাইল ডাউনলোড করা যায়, এবং আজকের বাকি থাকা বিষয় গুলো বলব ইন-শা-আল্লাহ। কোন সমস্যা হলে বলবেন। আমার ডাউনলোড এর কিছু নমুনা দেখুনঃ
আশা করি এগুলো দেখার পর বলবেন না যে কাজ করে না !!!
